Private company
JoomShaper
JoomShaper is a company founded in 2010.1
জুমশেপার একটি বিশ্বব্যাপী ওয়েব অ্যাপ্লিকেশন নির্মাতা, যা বিশ্বব্যাপী জুমলা এবং ওয়ার্ডপ্রেস টেমপ্লেট, থিম, এক্সটেনশান এবং প্লাগিনস তৈরির জন্য পরিচিত। জুমশেপার ১৩৮ + জুমলা টেমপ্লেট এবং জুমলা এক্সটেনশন তৈরি করেছে। ২০১৬ সালের মধ্যে ৪.৫ মিলিয়নেরও বেশি ওয়েবসাইট টেমপ্লেট জুমশেপার থেকে ডাউনলোড করা হয়েছে। জুমশেপার জুমলাভিত্তিক ওয়েব কোম্পানিগুলোর মধ্যে দুনিয়াজুড়ে শীর্ষ চারটি কোম্পানির একটি। ২০১৬ সালে তরুণ উদ্যোক্তাদের সংগঠন ‘চাকরি খুঁজব না, চাকরি দেব’ কাওসার আহমেদকে ‘নুরুল কাদের সম্মাননা ২০১৫’তে ভূষিত করে। এটি ওলিও নামক একটি মাতৃ কোম্পানির অধীনে রয়েছে।2 From the bn Wikipedia, CC BY-SA 4.0
Last updated Oct 21, 2026.
Sources
The numbers on this page point here. Each one links to the record it came from.
- 1WikidataJoomShaper on Wikidata
- 2WikipediaJoomShaper on the bn Wikipedia