Private company
হক গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ
হক গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ is a Bangladeshi group of companies.1
হক গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ ১৯৪৭ সালে প্রতিষ্ঠিত বাংলাদেশের একটি ব্যক্তিমালিকানাধীন পুঞ্জিভূত উৎপাদক প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটি বিস্কুট, চিপস, কনফেকশনারি, সাবান এবং ব্যাটারি প্রস্তুত করে। ১৯৪৭ সালে প্রতিষ্ঠানটির উদ্যোগতা তমিজুল হক ব্রিটিশ বিস্কুট প্রস্ততকারক হান্টলি অ্যান্ড পামার্স এবং ব্যাটারি প্রস্ততকারক ইউনিয়ন কার্বাইডের পরিবেশক হিসাবে যাত্রা শুরু করেন। ১৯৫২ সাল হতে হক ব্রাদার্স ইন্ডাস্ট্রিজ নামে পরিবেশকের পাশাপাশি প্রস্তুতকারক প্রতিষ্ঠান হিসেবে কর্মকাণ্ড শুরু করে। ২০১৮ সালের হিসেব অনুযায়ী প্রতিষ্ঠানটির ৮৪টি পণ্য, ৫০টি ব্র্যান্ড ও ২টি কারখানা আছে। ২০২০ সালের হিসাব অনুযায়ী প্রতিষ্ঠানটির ৫০ হাজারের বেশি মানবসম্পদ কর্মরত আছে।2 From the bn Wikipedia, CC BY-SA 4.0
Last updated Oct 21, 2026.
Sources
The numbers on this page point here. Each one links to the record it came from.
- 1
- 2