Private company
Walton Primo
Walton Primo is a company based in Dhaka founded in 1977.1
ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেড (ডব্লিউএইচআইএল) হচ্ছে ঢাকা, বাংলাদেশ ভিত্তিক ওয়ালটন গ্রুপের একটি অঙ্গপ্রতিষ্ঠান। এটি ওয়ালটনের ভোক্তা পণ্য ও মোটরগাড়ি শিল্পের উৎপাদন, বিপণন ও রপ্তানি করে থাকে। এর কারখানা গাজীপুরের চন্দ্রায় অবস্থিত। ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ ২০০৬ সালের ১৭ এপ্রিল প্রাইভেট কোম্পানি হিসেবে গঠিত হয়। ২০০৮ সালে ব্যবসায়িক কার্যক্রম শুরু করে। ২০১৮ সালের ১৪ মে এটি পাবলিক কোম্পানিতে রূপান্তর হয়। কারখানাটির সম্পূর্ণ আয়তন সাড়ে সাতশ একরেরও বেশি। ২৫,০০০ কারিগরী পেশাদার ও সদস্য এখানে কাজ করে থাকে। এখানে তারা রেফ্রিজারেটর, ফ্রিজার, মোটরসাইকেল, এয়ার-কন্ডিশনার, টেলিভিশন, গৃহ সরঞ্জাম এবং তাদের অতিরিক্ত অংশের নকশা, উৎপাদন এবং তাদের একত্র করার কাজ করে। ওয়ালটন রেফ্রিজারেটরের জন্য নিজেরাই কম্প্রেশর তৈরি করে। কোম্পানিটি বছরে ৩০ লাখ রেফ্রিজারেটর, ৩ লাখ এয়ার কন্ডিশনার ইত্যাদি তৈরি করে। ওয়ালটন হচ্ছে বাংলাদেশের প্রথম মোটরসাইকেল, রেফ্রিজারেটর, টেলিশিন ও এয়ার কন্ডিশনার প্রস্তুতকারী প্রতিষ্ঠান। পৃথিবীর অনেক দেশেই কোম্পানিটি ইলেকট্রনিক্স পণ্য সামগ্রী রপ্তানি করে থাকে।2 From the bn Wikipedia, CC BY-SA 4.0
Last updated Oct 21, 2026.
Sources
The numbers on this page point here. Each one links to the record it came from.
- 1WikidataWalton Primo on Wikidata
- 2WikipediaWalton Primo on the bn Wikipedia